Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশাল

রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে সংঘর্ষ, চিকিৎসক ও স্বজন আহত

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২১:০১
রোগীর মৃত্যু ঘিরে হাসপাতালে সংঘর্ষ, চিকিৎসক ও স্বজন আহত

সংগৃহীত ছবি

বরিশালে রোগীর মৃত্যু ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসক ও রোগীর স্বজন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুপক্ষের সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

বুধবার (১০ জুন) বিকালে নগরীর বাকলার মোড় এলাকার কেএমসি হাসপাতালে ঘটেছে এ ঘটনা। ওই হাসপাতালে চিকিৎসাধীন বাবুগঞ্জের উত্তর বাহেরচর গ্রামের বাসিন্দা মনির খান (৩৮) মারা যান। তিনি আব্দুল হকের ছেলে।

মৃতের চাচাতো ভাই ফয়সাল রিয়াজ মিরন অভিযোগ করেন, বড় ধরনের স্ট্রোকের পর মনির খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসককে ডাকা হলেও তিনি দেরিতে আসেন।

ফয়সালের ভাষ্য, চিকিৎসক এসে রোগীর পালস না পেয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় চিকিৎসকের সঙ্গে স্বজনদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে ইসিজির মাধ্যমে রোগীর মৃত্যু নিশ্চিত করা হয়।

তিনি অভিযোগ করেন, রোগীর মৃত্যু সনদ চাইলে চিকিৎসক তা দিতে অস্বীকৃতি জানান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার শর্ত দেন। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফয়সালের দাবি, একপর্যায়ে রোগীর ভগ্নিপতি মো. মেহেদিকে একটি কক্ষে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে অন্য স্বজনরা হাসপাতালে এলে কর্মচারীরা সরে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর মৃত্যুর পর স্বজনরা আবাসিক চিকিৎসক ডা. শুভেন্দ্র হালদার শিপুর কক্ষে প্রবেশ করে ভাঙচুর চালান এবং তাকে মারধর করেন।

হাসপাতালের কর্মকর্তা মো. কাওছার হোসেন বললেন, ‘রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের কক্ষে হামলা চালায়। এ সময় চিকিৎসককে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানালেন, হাসপাতালে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে। এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

বরিশালকেএমসি হাসপাতালরোগীর মৃত্যুসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ