বঙ্গভবনের বিশাল ফটক পেরিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর যখন শেষবারের
মতো বের হবে, তখন শুধু একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নয়— শেষ হবে বাংলাদেশের সাম্প্রতিক
রাজনৈতিক ইতিহাসের একটি আলোচিত অধ্যায়েরও। কয়েক বছর আগেও যিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ
সাংবিধানিক পদে, আজ তিনি আর সেই সাংবিধানিক সুরক্ষার ছাতার নিচে নেই। সামনে অপেক্ষা
করছে একেবারেই ভিন্ন বাস্তবতা— যেখানে আছে অসুস্থতার সঙ্গে লড়াই, ব্যক্তিগত জীবনে ফিরে
যাওয়ার সম্ভাবনা, আবার থাকছে আইনের মুখোমুখি হওয়ার প্রশ্নও।
গতকাল শুক্রবার গুরুতর অসুস্থতার কারণ...