মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ নাগরিকত্ব দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।তিনি বলেছেন, ‘দণ্ডিত অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান। এটা কি মামা বাড়ির আবদার? মোদি সরকারকে বলব— আপনারা তাকে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেন।’ আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে...