চোটের কারণে বার্সেলোনার পরের দুই ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া। গেতাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালান ক্লাবটিকে। ঊরুর পেশিতে চোট পাওয়ার পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ হানসি ফ্লিক।আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের বিরতিতে তুলে নেওয়া হয়েছিল রাফিনিয়াকে। পরে চোটের কারণে ব্রাজিলের দল থেকেও ছিটকে যান তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, তার ডান ঊরুর পেছনের অংশের পেশিতে সামা...