ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার জন্য বরাবরই পরিচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন তিনি। তবে সাহসী কিছু দৃশ্যে অভিনয়ের কারণে ইন্ডাস্ট্রির একাংশ তাঁর সম্পর্কে নির্দিষ্ট ধারণা তৈরি করে ফেলেছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করার পর অনেকের ধারণা হয়েছিল, চিত্রনাট্যের প্রয়োজন থাকুক বা না থাকুক, তাঁকে দিয়ে এ ধরনের দৃশ্যে অভিনয় করানো সম্ভব।
আরও পড়ুন...