দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তার স্বামী, খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু এখন আনন্দের সাগরে ভাসছেন। তাদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান! বর্তমানে মাতৃত্বকালীন ছুটিকে স্মরণীয় করে রাখতে স্বামী রাজকে নিয়ে ভিয়েতনামে ছুটি কাটাচ্ছেন সামান্থা। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন বেশ কিছু চমৎকার ও মিষ্টি মুহূর্তের ছবি, যেখানে প্রথমবার তাকে স্পষ্ট বেবি বাম্পসহ দেখা গেছে।ভিয়েতনাম ভ্রমণের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে সামান্থা লিখ...