বেজে উঠছে শীতের আগমনী সুর। যশোরে গাছিদের হাতে প্রস্তুত হচ্ছে খেজুরগাছ। কয়েক দিন পরই সকালে গাছ থেকে নামবে রসের হাঁড়ি। তৈরি হবে সুস্বাদু গুড়। গ্রামবাংলার সেই চিরচেনা দৃশ্য ফিরে আসার অপেক্ষাতেই এখন দিন গুনছেন তারা। যশোরের যশ, খেজুরের রস— প্রবাদটি এখনো টিকে থাকলেও অস্তিত্ব সংকটে পড়েছে এই জনপদের হাজার বছরের পুরনো ঐতিহ্য। ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি মিললেও খেজুর গুড়ের উৎপাদন ও বাগান সম্প্রসারণে দৃশ্যমান কোনো সরকারি উদ্যোগ নেই। গত বছর যশোর জেলায় প্রায় ১২০ কোটি টাকার গুড় উৎপাদন হল...