৫৩২টি সড়ক দুর্ঘটনায় জুন মাসে ঝরল ৪৬৩ প্রাণ। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১ হাজার ৩২৩ জন। এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৩, আহত ১৩২ জন; যা মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশ, নিহতের ৩৭.৩৬ শতাংশ ও আহতের ৯.৯৭ শতাংশ।আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বার্তায়।সমিতির প্রতিবেদনে বলা হয়, জুনে সবচেয়ে বেশি ১২৮টি সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিভাগে ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম ২৫টি সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগে ২৬ জন নিহত ও ৩৫ জ...