Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যাত্রী কল্যাণ সমিতি

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ

  • আহত ১ হাজার ৬৫২ জন
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:৩৯
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৬২২ প্রাণ

ছবি: আগামীর সময়

গত মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬২২ জন। আহত হয়েছেন আরও ১ হাজার ৬৫২ জন। আজ শনিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, মে মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছে। এই সংখ্যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ০৫ শতাংশ। মোট নিহতের মধ্যে এটি ৩৭ দশমিক ১৩ শতাংশ।

মে মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৮০টি দুর্ঘটনায় ১৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫৮ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে।

মে মাসের দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি গাড়ি শনাক্ত করা গেছে। এর মধ্যে ২৮ দশমিক ৬৯ শতাংশ মোটরসাইকেল। ২৩ দশমিক ১০ শতাংশ ট্রাক, পিকআপ ও লরি। ১৪ দশমিক ৪৫ শতাংশ বাস। ১২ দশমিক ৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। ৭ দশমিক ৪৮ শতাংশ নছিমন-করিমনসহ থ্রি-হুইলার। ৬ দশমিক ৭৫ শতাংশ কার, জিপ ও মাইক্রোবাস এবং ৬ দশমিক ৫৪ শতাংশ সিএনজি অটোরিকশা।

সবচেয়ে বেশি ৪২ দশমিক ০৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মুখোমুখি সংঘর্ষের কারণে। গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে ৩২ দশমিক ৩০ শতাংশ। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়েছে ১৮ দশমিক ৯২ শতাংশ।

সড়কের ক্ষেত্রে দেখা গেছে, ৪৪ দশমিক ৬৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। এ ছাড়া ৩০ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৮ দশমিক ১০ শতাংশ ফিডার রোডে দুর্ঘটনা ঘটেছে। অন্য দুর্ঘটনাগুলো ঘটেছে মহানগরী ও রেলক্রসিংয়ে।

যাত্রী কল্যাণ সমিতি বলেছে, মহাসড়কে মোটরসাইকেল ও ধীরগতির যানবাহনের অবাধ চলাচল। সড়ক অবকাঠামোর ত্রুটি। রোড সাইন ও ডিভাইডারের অভাব। অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহন। ট্রাফিক আইন লঙ্ঘন ও বেপরোয়া গতি। ভাঙাচোরা সড়ক ও বৃষ্টির কারণে সৃষ্ট সমস্যা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, দুর্ঘটনা কমাতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা। চালকদের উন্নত প্রশিক্ষণ। একই সঙ্গে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সেই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং পরিবহন খাতের চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

সড়ক দুর্ঘটনাযাত্রী কল্যাণ সমিতিদুর্ঘটনাঢাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে