জন্ম ও পেশাদার ক্যারিয়ার, সবটাই পাকিস্তানে। সেই পাকিস্তানের টি-টোয়েন্টি
ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলেই মোহাম্মদ আমির খেলবেন বিদেশি ক্রিকেটার হিসেবে! শুনতে খানিকটা
অবাক লাগলেও পরের আসরে এমনটাই হতে যাচ্ছে।
কিছুদিন আগে ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে আমির। এতেই বেঁধেছে বিপত্তি।
পিএসএলের নিয়ম অনুযায়ী, পাকিস্তানের পাসপোর্ট না থাকলে তাকে দেশি ক্রিকেটার হিসেবে
বিবেচনা করা হবে না।
উইজডেনের ‘দা স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে আমির নিজেই আভাস দিয়েছেন,
পিএসএলের পরের আসরে বিদেশি ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধিত হতে প...