মায়ামি এখন লিওনেল মেসির শহর। রোজারিও থেকে ৬ হাজার ৮১৭ কিলোমিটার দূরের হলেও মায়ামির মানুষ ঘরের ছেলে মনে করেন মেসিকে। তার জাদুর ছোঁয়াতেই যে বদলে গেছে একটি শহরের ফুটবল সংস্কৃতি। শুধু মায়ামি কেন, মেসির মায়ায় যুক্তরাষ্ট্রে এখন বেসবলকে পেছনে ফেলে জনপ্রিয়তায় তৃতীয় সেরা খেলা ফুটবল।
মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবের বার্ষিক রাজস্ব ৫৬ মিলিয়ন ডলার থেকে লাফিয়ে বেড়ে পৌঁছেছে ২৫০ মিলিয়ন ডলারে! ক্লাবের নিজস্ব আর্থিক মূল্য ৫৮৫ মিলিয়ন ডলার থেকে আকাশচুম্বী হয়ে এমএলএস-এরই সেরা ১.৪৫ বিলিয়ন ডলার। তাকে...