জুলাই গণঅভ্যুত্থানে নিজের ভূমিকা নিয়ে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, ২০১৮ সাল থেকে বিভিন্ন ছাত্র আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বক্তব্য, স্লোগান ও খসড়া প্রণয়নে তিনি নেপথ্যে ভূমিকা রেখেছেন। তবে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধিতার কারণে এসব অবদানের স্বীকৃতি পাননি বলেও মন্তব্য করেন তিনি।মাহফুজ আলম স্ট্যাটাসে লেখেন, ২০১৮ সালে তৎকালীন ডাকসু ভিপি নুরুল...