Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

মাহফুজ আলম

পূর্ব পাকিস্তান আন্দোলনের ব্যর্থতা থেকেই আ.লীগের জন্ম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৬:৪৭
পূর্ব পাকিস্তান আন্দোলনের ব্যর্থতা থেকেই আ.লীগের জন্ম

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী (মুসলিম) লীগের জন্ম বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘১৫০ মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।’

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন মাহফুজ আলম।

আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে দল গঠনের প্রস্তুতিমূলক আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরান ঢাকার ১৫০ মোগলটুলীর একটি বাড়িতে। দল গঠনের পর সেটিই ছিল আওয়ামী লীগের প্রথম অস্থায়ী কার্যালয়।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী (মুসলিম) লীগের জন্ম। ভাষা আন্দোলনের সূচনা। পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকরাই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড় করিয়েছেন। যেমন, মোহাম্মদ আব্দুস সাদেক। যিনি স্বতন্ত্র পূর্ব পাকিস্তান বা অখণ্ড বাংলা হলে কীভাবে এর অর্থনীতি দাঁড়াবে, সে ব্যাখ্যা দিয়েছিলেন ১৯৪৭ সালের আগে। আর ১৯৫৪ সালে সর্বপ্রথম লিখেছিলেন ‘দুই অর্থনীতি’ নিয়ে। যে ‘দুই অর্থনীতি’ তত্ত্ব হয়েছিল পরবর্তীতে ছয় দফার ভিত্তি।’


আরও পড়ুন

আসনের বিনিময়ে আদর্শ বিসর্জন, কার দিকে ইঙ্গিত তাসনিম জারার?

২৪ জুন ২০২৬


তিনি আরও লিখেছেন, মোহাম্মদ আব্দুস সাদেক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের বাঙালি মুসলমান অর্থনীতি বিভাগের গ্র্যাজুয়েটদের একজন। পরে তিনি ইসলামিয়া কলেজে শিক্ষকতা করেন। শেখ মুজিবুর রহমান যখন ইসলামিয়া কলেজে অধ্যয়ন করছিলেন। তখন আব্দুস সাদেক সেখানে শিক্ষক ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

তার দাবি, ১৯৭১ সালের আগে আওয়ামী লীগ অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান—উভয়েরই ‘নেমেসিস’ ছিল। তার ভাষায়, ‘মুজিববাদ ও বাকশাল আওয়ামী লীগকে ভারতের সেবাদাসে পরিণত করেছে। অথচ তরুণ শেখ মুজিবুর রহমান ৭ জুন ১৯৪৭ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। যে বঙ্গভঙ্গের দিন আজ পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে।’

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতেই ‘বাংলাদেশ’ নাম ঘোষিত হয়েছিল। তবে তার দাবি, ‘১৫০ মোগলটুলীর সেই আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।’

মাহফুজ আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে তিনি তার বক্তব্যের পক্ষে অতিরিক্ত কোনো ব্যাখ্যা বা তথ্যসূত্র পোস্টে উল্লেখ করেননি।

মাহফুজ আলমপূর্ব পাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার