১৯৮৪
সালে উইলিয়াম গিবসনের প্রকাশিত ‘নিউরোম্যান্সার’ ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছিল সায়েন্স ফিকশন জনরায়। বর্তমান প্রযুক্তিনির্ভর পৃথিবীর ধারণাকে বহু আগেই নিখুঁতভাবে
ফুটিয়ে তোলা এই উপন্যাসটি
সাইবারপাংক সাহিত্যের অন্যতম সেরা মাস্টারপিস হিসেবে
পরিচিত। এর সবচেয়ে বড়
অবদান ‘সাইবারস্পেস’ ও ‘ম্যাট্রিক্স’ ধারণার
সঙ্গে বিশ্বকে পরিচিত করানো। গিবসন এমন এক অন্ধকারময়
ভবিষ্যতের ছবি এঁকেছেন, যেখানে
প্রযুক্তি মানুষের জীবনকে গ্রাস করেছে এবং বিশাল সব
মেগাকরপোরেশন রাষ্ট্রগুলোর চেয়েও বেশি শক্তিশালী হয়ে
উঠে...