ইরানে আগামীকালই হামলা
চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তিও হতে পারে। এমন
মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, সম্ভাব্য
সামরিক অভিযানের সময় তিনি প্রকাশ করবেন না। ইরানের সঙ্গে তিনি বেশ ভালোভাবেই
মোকাবিলা করেছেন। এখন হয়তো ‘কাজটা শেষ করতে’ হবে, অথবা ইরানকে একটি চুক্তিতে আসতে
হবে। তেহরান চুক্তিতে রাজি হবে কি না, তা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে যে পথেই
পরিস্থিতি এগোক, যুক্তরাষ্ট্রের জয় হবে বলে দাবি করেন ট্রাম্প।
শুক্রবার এক সমাবেশে
ট্র...