নরসিংদীর মাধবদীতে সড়কের পাশের ময়লার স্তূপে মিলেছে দিগন্ত (২০) নামের এক যুবকের মরদেহ। আজ সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। পুলিশের তথ্যদাতা হিসেবে তিনি কাজ করতেন বলেও জানিয়েছেন স্বজনরা।তাদের ভাষ্য, রবিবার বিকালে মোবাইলে কারও সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত। আর ফেরেননি ঘরে। আজ সকালে খরমদী এলাকায় ময়লার স্তুপে মরদেহ পড়ে থাকতে দ...