নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযুক্ত মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানকে (৪৫) মারধর করে তুলে দিয়েছে পুলিশের হাতে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এমরানের বাড়ি উপজেলার অম্বদিয়া ইউনিয়নে। শিশুর পরিবারের বরাতে সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ওই শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ত মেয়েটি। কয়েক মাস ধরে সে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। তার শারীরিক পরিবর্তন চোখে...