সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির হাই-ভোল্টেজ ট্রেলার প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে সিনেপাড়ায়। তবে এই সিনেমাটি তৈরি করতে গিয়ে ভাইজানকে যে পরিমাণ মানসিক চাপ সহ্য করতে হয়েছে এবং কী পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, তা নিয়ে এক আবেগঘন বার্তা দিলেন সালমানের আগামী সিনেমার পরিচালক বংশী পাইডিপল্লি। ট্রেলার মুক্তির পর সালমান খান সামাজিক মাধ্যম এক্সে ট্রেলারটি শেয়ার করতেই তা রিশেয়ার করে বংশী প...