জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি নিছক কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয়। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার এক ঐতিহাসিক যাত্রা। সফরের কেন্দ্রে চট্টগ্রাম ও কক্সবাজারের মেরিটাইম বেল্ট। আরও নির্দিষ্ট করে বললে, মাতারবাড়ী ও মহেশখালী। জাপানের বিশাল বিনিয়োগ নিশ্চিত হলে এখানেই গড়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিল্প ও লজিস্টিকস হাব। দেশের প্রথম মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত পুরো অঞ্চলের চিত্র। এমনটাই আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরে জাপানের কাছে ম...