সার নিয়ে কৃত্রিম সংকট ও গুজব রোধে সংসদ সদস্যদের সরাসরি মাঠে নেমে ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে সার নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, দেশে সারের পর্যাপ্ত মজুদ থাকলেও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয...