যশোর শহরের প্রাণ ভৈরব নদ। একসময় নদটির পানিতে জোয়ার-ভাটা খেলত, দেখা যেত আকাশের প্রতিবিম্ব। কিন্তু প্রায় ২৭২ কোটি টাকা ব্যয়ে খননকাজ শেষ হলেও ফেরেনি নদটির স্বাভাবিক প্রবাহ। কলকারখানা, বাসাবাড়ি, রেস্তোরাঁ ও হাসপাতালের বর্জ্যে পানি হয়েছে ঘন কালো। কচুরিপানায় ঢেকে নদটি এখন পরিণত হয়েছে ভাগাড়ে।এমন পরিস্থিতিতে ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া দেখতে চান যশোরের তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষা। সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেই নদটির দুর্গন্ধযুক্ত পানিতে নেমে শুরু করেন কচুরিপানা অপসারণ। সম্প্রতি নিজের ফেসবুক...