৩১টি আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বরিশাল সদরের বিএম ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে পরিদর্শনে গিয়ে এ নোটিস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।ওই দুই কর্মকর্তা হলেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।পরিদর্শনে এসে অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি দেখেন, ৩১টি নামজারি আবেদন ৩০ দিনেরও বেশি সময় ধরে...