আহমদ রফিক (১২ সেপ্টেম্বর ১৯২৯ - ২ অক্টোবর
২০২৫) বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের এক অনন্য নাম। তিনি
একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক, অনুবাদক, সম্পাদক ও চিকিৎসক ছিলেন। ব্রিটিশ
ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তার জন্ম; পিতা আবদুল
হামিদ, মাতা রহিমা খাতুন। নড়াইল মহকুমা হাই স্কুল থেকে প্রবেশিকা, সরকারি হরগঙ্গা
কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫৮ সালে এমবিবিএস পাশ করেন।
ডাক্তারি পেশায় না গিয়ে তিনি সাহিত্য, গবেষণা ও সমাজচিন্তায় নিজেক...