এক টেবিলে বসছে ইরান, রাশিয়া, চীন, ভারত ও সৌদি আরব। কিন্তু তাদের স্বার্থ এক নয়। কেউ যুদ্ধের মধ্যে আছে। কেউ যুদ্ধের প্রভাব সামলাচ্ছে। কেউ আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও ধরে রাখতে চাইছে।এই অবস্থায় ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস সম্মেলন। দুই দিনের এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর। এবারের আয়োজক ভারত। সম্মেলনের মূল প্রতিপাদ্য— ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন’।সম্মেলনে এক ডজনের বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ...