ভোলার বোরহানউদ্দিনে পুকুরের গোসলে নেমে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।মৃত দুই স্কুলছাত্রীর নাম মাহা (৮) ও তানহা আক্তার (৯)। মাহা ওই এলাকার মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মাহা ও তানহা। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছ...