৬০ বছর বয়সে অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাত্রা শুরু
করেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্মন্টের বাসিন্দা ফ্লোরেন্স মেইলার। ৯১ বছর বয়সে এসেও একের
পর এক বিশ্বরেকর্ড ভেঙে চলেছেন। তার এই সাফল্য অনুপ্রাণিত করছে লাখো মানুষকে।
পিপল সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, এখনো দৌড়ের জুতা পরে এবং পোল
ভল্টের সরঞ্জাম হাতে মাঠে নামেন মেইলার। তার পারফরম্যান্সে বিস্মিত হন তার চেয়ে কয়েক
দশক কম বয়সী প্রতিযোগীরাও।
সম্প্রতি এজিং আনটোল্ড টকশোতে বলা হয়, মেইলার ও তার বন্ধু বারবারা
জর্ডান ২০ বছর একসঙ্গে প্রতিযোগিতায়...