চুয়াডাঙ্গার দর্শনা থানার মদনা এলাকায় ঘাসের জমিতে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক দেশি পাখি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান চালান।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান তার ঘাসের জমিতে কীটনাশক দেন। শনিবার বিকেল থেকে রবিবার বিকেল পর্যন্ত জমিতে পোকামাকড় খেতে এসে বিষক্...