সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।আজ শুক্রবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি...