বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। ২০০২ সালে রাম গোপাল বর্মা পরিচালিত কাল্ট-ক্লাসিক গ্যাংস্টার সিনেমা ‘কোম্পানি’-র মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তিনি। তবে রুপালি পর্দায় চন্দু নাগরে হিসেবে ইতিহাস গড়ার পেছনের গল্পটি কিন্তু সহজ ছিল না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিবেক নিজেই খোলসা করেছেন, কীভাবে এই প্রথম সিনেমার একটি চরিত্রের জন্য নিজের রাজকীয় জীবন ছেড়ে মুম্বাইয়ের ঘিঞ্জি বস্তিতে ৩ সপ্তাহ কাটাতে হয়েছিল তাকে।বিবেক জানিয়েছেন, তার বাবা বিখ্যাত প্রবীণ অভিনেতা সুরেশ ওবের...