কংক্রিটের জঙ্গল হিসেবে পরিচিত ঢাকা শহরে যে কয়টি উদ্যান বা পার্ক টিকে আছে, তা-ও আজ দখলদারদের থাবায় নিঃশেষ হওয়ার পথে। পার্ক মানেই এক চিলতে সবুজ, শিশুদের খেলার জায়গা কিংবা নগরবাসীর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার স্থান। অথচ ঢাকার বেশিরভাগ পার্ক আজ অবৈধ পার্কিং, দোকানপাট, রাজনৈতিক কার্যালয় কিংবা বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ পার্কগুলো দখল হয়ে যাওয়ায় শিশু-কিশোররা সুস্থ মানসিক ও শারীরিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। জ্যেষ্ঠ নাগরিকরাও হারাচ্ছেন তাদের একটু হাঁটাচলা ও বিশ্রামের সুযোগ।...