দেশের অ্যাগ্রো-ফুড ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অ্যাসেট প্রকল্পের আওতায় পরিচালিত এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং (ইবিটি) কার্যক্রমে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৯১৯টি ব্যাচের বিপরীতে ৪৬,০৫৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গতকাল সোমবার বাপার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে পরিচালিত কম্পিটেন্সি অ্যাসেসমেন্টে এখন পর্যন্ত ৩০৮৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহ...