সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে গাইবান্ধায় শুরু হতে যাওয়া বাণিজ্যমেলা বন্ধে আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ বুধবার গাইবান্ধার ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি পৌর কমিটির আয়োজনে এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে এবং লোডশেডিংয়ের ফাঁদ তৈরি করে বাণিজ্যমেলা চলতে পারে না।তারা আরও বলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আড়া...