যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে। তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এ সময় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠকে কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে— এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলছিলেন, ‘সার্জিও গরের এই সফ...