আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে। ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হবে তাওহীদ হৃদয়দের।শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে বাংলাদেশ। সময়ের ছাড় হিসাব করার পর এই সিদ্ধান্তে পৌঁছান আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের ডেভিড গিলবার্ট।আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম বোলিং করা হবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।প্রথমবার অধিনায়কের দায়িত্ব...