টেস্ট চ্যাম্পিয়নশিপের
ফাইনাল—বাংলাদেশের জন্য এখনো দূরের স্বপ্ন। তবে সেই স্বপ্ন একেবারে অসম্ভবও নয়। বাকি
ছয় টেস্টে কঠিন সমীকরণ মিলিয়ে নিতে পারলে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের
ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশের। কিন্তু সেই সম্ভাবনা নিয়ে এখনই দূরের হিসাব
কষতে রাজি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ভাবনায় আপাতত ফাইনাল নয়, একেকটি ম্যাচ
ও একেকটি সেশন।
সংবাদ সম্মেলনে
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমি
অনেক দূরে এখনই চিন্তা করছি...