মুহূর্তেই একটি থাপ্পড় সব মনোযোগের কেন্দ্রে চলে এলো। মানুষের হাতে হাতে ঘুরছে তার ভিডিও। শুরু হলো পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক। এমন থাপ্পড় কাণ্ড কখনো ঘটেছে চলচ্চিত্রের মঞ্চে, কখনো রাজনৈতিক পরিসরে, কখনো আবার ক্রিকেট মাঠে। বিভিন্ন সময়ে এমন থাপ্পড়কাণ্ড তোলপাড় সৃষ্টি করেছে বিশ্ব জুড়ে। সম্প্রতি গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় ঘটেছে তেমনই একটি ঘটনা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। যদিও এখানে ঘটনার মূল হোতা একজন শিক্ষক।আমরা বরং সারা বিশ্বের আলোচিত থাপ্পড়কাণ্ডগুলো নিয়ে জেনে নিই— অস্কারের মঞ্...