ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো। তবে সরাসরি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোটে বা রানঅফে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে লড়বেন তিনি।দেশটির নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেক্টোরাল কোর্টের দেওয়া তথ্যানুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ফ্লাভিও পেয়েছেন ৪৭ দশমিক ০৩ শতাংশ ভোট। লুলা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে সামান্য এগিয়ে ছিলেন ৮০ বছর ব...