শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন খাত মিলিয়ে মোট ৭৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। কোম্পানির বিক্রি, পাওনা, ক্রয়, মজুদ পণ্য, কৃষিজ সম্পদের মূল্যায়ন ও কর্মীদের সুবিধা-সংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি এবং বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় বিক্রি ও ক্রয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন নিরীক্ষক। এমনকি ১৯ কোটি ৭২ লাখ টাকার মজুদ পণ্যের পরিমাণও নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ...