সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আমাদের শিক্ষাব্যবস্থার অন্তর্গত এক অস্বস্তিকর বাস্তবতাকে উন্মোচিত করেছে। ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে; গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিসংখ্যান শুধু পরীক্ষার ফলের নিম্নগামিতা নয়; বরং শিক্ষার্থীর অধ্যয়নাভ্যাস, শ্রেণিকক্ষের প্রতি দায়বদ্ধতা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক এবং পারিবারিক তদারকির ক্রমবর্ধমান সংকট নিয়ে গভীর আত্মসমালোচনার আহ্বান। শিক্ষার এ অধোগতিকে শুধু কঠিন প্রশ্ন...