মধ্যপ্রাচ্যে কয়েক মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে ইরানে হামলার বর্তমান ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সামরিক পরিকল্পনাকারীরা ভাবছেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফক্স নিউজ এমন তথ্য জানিয়েছে।সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সংগৃহীত তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের মজুদ ছিল প্রায় ২ হাজার ৩০০টি।...