প্রতিরক্ষায় আরও অর্থ ঢালো, না হলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনকে দেওয়া কূটনৈতিক সুবিধাও পুনর্বিবেচনা হতে পারে, ঘনিষ্ঠ মিত্র লন্ডনের উপর এমনই চাপ তৈরির কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের নতুন লক্ষ্যমাত্রা পূরণে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সরকার যথেষ্ট দ্রুত এগোচ্ছে না বলে মনে করছেন পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। সেই অসন্তোষ থেকেই আর্জেন্টিনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রে থাকা ফকল্যান্ডকে এবার চাপের হাতিয়ার করার আলোচনা চলছে ওয়াশিংটনে।শুক্রবার ব্রিটিশ দৈ...