ছয় বছর আগে যে দেশ ছেড়ে গিয়েছিলেন অভিমান, নিরাপত্তা-সংকট আর রাজপরিবারের সঙ্গে দূরত্ব নিয়ে, সেই ব্রিটেনেই ফিরেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আর তাদের আমেরিকা ছাড়ার খবর শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোজাসাপ্টা বললেন, ‘আমি খুশি। আমি তাদের ভক্ত ছিলাম না।’ওয়াশিংটনের ওভাল অফিসে বুধবার ভ্রমণশিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে,...