Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

আফগান যুদ্ধের রোমাঞ্চকর গল্প নিয়ে সিনেমা বানাবেন হ্যারি-মেগান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:৩২
আফগান যুদ্ধের রোমাঞ্চকর গল্প নিয়ে সিনেমা বানাবেন হ্যারি-মেগান

প্রিন্স হ্যারি এবং মেগান, ডিউক ও ডাচেস অব সাসেক্স, শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ অস্ট্রেলিয়ার বন্ডাই বিচ সফরের সময়।

ব্রিটিশ রাজপরিবারের ডিউক এবং ডাচসেস অব সাসেক্স এবার হাতে নিয়েছেন আফগানিস্তান যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে সিনেমা বানানোর এক বড় প্রজেক্ট। হ্যারি ও মেগানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্চওয়েল’ বর্তমানে কাজ করছে মেজর অ্যাডাম জোয়েটের সাড়াজাগানো বই ‘নো ওয়ে আউট’ নিয়ে, যা খুব শীঘ্রই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

গল্পের মূল নায়ক মেজর জোয়েট ২০০৬ সালে এক অসম সাহসী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন হেলমান্দ প্রদেশের তালেবান ঘাঁটি হিসেবে পরিচিত মুসা কালা শহরে। সেখানে তার অধীনে থাকা একদল ব্রিটিশ সৈন্য টানা কয়েক দিন ধরে রক্ষা করেছিলেন একটি কম্পাউন্ডকে, যেখানে একের পর এক ধেয়ে আসছিল শত্রুপক্ষের ভয়ানক সব হামলা।

প্রিন্স হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে তার এক দশকের কর্মজীবনে আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করেছিলেন।আফগান যুদ্ধের এই বিষয়টি প্রিন্স হ্যারির কাছে আসলে নিজের জীবনের মতোই এক ব্যক্তিগত আবেগ। তিনি নিজে ২০১৫ সাল পর্যন্ত টানা ১০ বছর যুক্ত ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে এবং দুই দফায় যুদ্ধের ময়দানে থেকে সরাসরি পালন করেছেন কঠিন সব দায়িত্ব।

সেনাবাহিনী থেকে অবসর নিলেও হ্যারি সবসময় পাশে দাঁড়িয়েছেন যুদ্ধাহত আর অসুস্থ সামরিক কর্মীদের। তিনি তাদের মনোবল বাড়াতে নিয়মিত আয়োজন করছেন ‘ইনভিক্টাস গেমস’-এর মতো বড় সব আসর।

চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান যুদ্ধ নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে বসেন, যেখানে তিনি দাবি করেন যে যুদ্ধের ময়দানে ব্রিটিশরা নাকি কিছুটা পিছিয়ে ছিল। ট্রাম্পের এই কথার পর হ্যারি বেশ কড়া ভাষায় তার প্রতিবাদ জানিয়েছিলেন এবং পরবর্তীতে ট্রাম্প নিজের ভুল শুধরে ব্রিটিশ সেনাদের ‘সেরা যোদ্ধা’ বলে প্রশংসা করেন।

হৃদয়ের গভীর থেকে আসা সেই আবেগী কণ্ঠে হ্যারি বলেছিলেন, ‘আমি নিজে ওই যুদ্ধে সরাসরি অংশ নিয়েছি। সেখানে আমি যেমন আজীবনের জন্য ভালো কিছু বন্ধু পেয়েছি, তেমনি আপন অনেক বন্ধুকে যুদ্ধের ময়দানে হারিয়েছিও।’

হ্যারির নিজের জীবনের এই যুদ্ধের অভিজ্ঞতাই এখন ফুটে উঠবে ‘নো ওয়ে আউট’ সিনেমার প্রতিটি দৃশ্যে। সিনেমাটির চিত্রনাট্য লেখার গুরুদায়িত্ব পালন করছেন বিখ্যাত লেখক ম্যাট চারম্যান, যিনি এর আগে অস্কারের মঞ্চে মনোনয়ন পেয়েছিলেন স্পিলবার্গের ‘ব্রিজ অব স্পাইজ’ সিনেমার জন্য।

নেটফ্লিক্সের সাথে হ্যারি-মেগান দম্পতির এই নতুন কাজ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে চরম উত্তেজনা। তারা এর আগে পোলো খেলা আর রোমান্টিক গল্প নিয়ে কাজ করলেও, এবারের যুদ্ধের সিনেমাটি হবে একদমই ভিন্ন স্বাদের।

তবে নেটফ্লিক্সের সাথে এই দম্পতির ব্যবসায়িক সম্পর্ক গত বছর থেকে কিছুটা বদলে গিয়েছে। পুরনো চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এখন তারা নতুন এক চুক্তিতে আবদ্ধ হয়েছেন, যার ফলে তাদের যেকোনো নতুন কাজের আইডিয়া আগে নেটফ্লিক্সের কাছেই জমা দিতে হবে।

যাই হোক না কেন, হ্যারির নিজের জীবনের দেখা সেই বিভীষিকাময় যুদ্ধের দিনগুলো পর্দার সামনে কেমন হয়, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা!

প্রিন্স হ্যারিমেগান মার্কেলনেটফ্লিক্সআফগান যুদ্ধহলিউডওটিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের