ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও নজর কেড়েছেন ভক্তদের। ধূসর রঙের ম্যাচিং পোশাকে পোষা বিড়ালদের সঙ্গে আদুরে ও স্নিগ্ধ ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে এক গভীর অনুভূতির কথা ব্যক্ত করে তিনি লিখেছেন, ‘পৃথিবী নিষ্ঠুর হতে পারে, তাই আমি নিজের ভেতর কিছুটা কোমলতা ধরে রাখার পথ বেছে নিয়েছি।’ শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী একটি ধূসর রঙের আরামদায়ক পোশাকে ঘরে বসে রয়েছেন। কপালে ছোট টিপ ও মৃদু মেকআপে তার রূপ ফুটে উঠেছে। ছবিগুলোতে আলাদাভাবে তিনটি ছোট-বড় বিড়ালকে আদ...