Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

পাসের-হার

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি
রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আট জেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮৬ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৬ জন পরীক্ষার্থী ছিলেন বগুড়ার গাবতলীর তাসলিম উদ্দিন তারাফদার কলেজে। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে পরীক্ষার্থী অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি।আজ শনিবার শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। জেলাভিত্তিক হিসাবে, নাটোরের ১২টি প্রতিষ্ঠানের ৫২ জন, নওগাঁর ছয়টি...
সারা দেশ•২৭ মিনিট আগে
সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
সিলেট বোর্ডে ২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ২০৪ শিক্ষার্থী। এই বোর্ডে পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে জানানো হয়, এ বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ...
সারা দেশ•প্রায় ১ ঘণ্টা আগে
দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত আট বছরের মধ্যে এটিই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। এবার বোর্ডের অধীন ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর শূন্য পাসের কলেজ ছিল ৪৩টি। অর্থাৎ, এবার এ সংখ্যা বেড়েছে ছয়টি।আজ শনিবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বোর্ডের অধীন রংপুর বিভাগের আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন...
সারা দেশ•প্রায় ২ ঘণ্টা আগে
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪, শূন্য পাস ১৯ প্রতিষ্ঠানে
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪, শূন্য পাস ১৯ প্রতিষ্ঠানে
চলতি বছরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন।আজ শনিবার সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ড কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। এই শিক্ষাবোর্ডের অধীনে ৫টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কলেজগুলো হলো, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ সিটি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং জামালপুরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সম্মেলনে জানানো হয়, এবারের এইচএসসিতে...
সারা দেশ•প্রায় ২ ঘণ্টা আগে
ফলাফলে ২২ বছর পিছিয়ে গেল চট্টগ্রাম শিক্ষাবোর্ড
ফলাফলে ২২ বছর পিছিয়ে গেল চট্টগ্রাম শিক্ষাবোর্ড
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। গত ২২ বছরের মধ্যে এটিই বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় অর্ধেকের বেশি কমেছে।আজ শনিবার ফলাফল ঘোষণার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।বোর্ডের সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২০০৪ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৩ শতাংশ। এরপর ২০০৫ সালে পাসের হার ছিল ৫৫ দশমিক ৫...
চট্টগ্রাম•প্রায় ৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
চলতি বছরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এই বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থ। গতবার পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭। জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৯৭ জন। আজ শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান, সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন প্রমুখ।...
চট্টগ্রাম•প্রায় ৩ ঘণ্টা আগে