নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শ্রমিক সংকটের কারণে পাট কাটা ও জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সময়মতো পাট কাটতে না পারলে ফলন ও মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।কৃষিনির্ভর এ উপজেলার অন্যতম অর্থকরী ফসল পাট। তবে ধান কাটার মৌসুম চলায় স্থানীয়ভাবে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। অনেক শ্রমিক আবার কাজের জন্য অন্য জেলায় চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এতে পাট কাটার পাশাপাশি ব্যাহত হচ্ছে জাগ দেওয়ার কাজও।সরেজমিনে উপজেলার ভাটি অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, চাষিরা নিজেরাই পাট কাটা ও জাগ দেওয়...