রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। এ মামলায় পৌরসভার সচিব আবদুর রহিমক গ্রেপ্তার করেছেন পুলিশ।অন্য আসামিরা আত্মগোপণে চলে গেছেন বলে জানিয়েছেন পুলিশ।নিহত শ্রমিকরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঠান্ডা মিয়ার ছেলে মো. আছাদুল (২৫) এবং রংপুরের মো. শিহাব (২২)।গতকাল বুধবার নিহত শ্রমিক মো. আছাদুলের বাবা পীরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে পৌরসভার প্রকৌশলী, মূল ঠিকাদার, সাব-ঠি...