নিউইয়র্কের প্রসিকিউটররা সাবেক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নতুন অভিযোগ আনতে পারেন। ভেনেজুয়েলা সরকারের হেফাজতে সাম্প্রতিক বছরগুলোতে আটক থাকা মার্কিন নাগরিকদের ওপর কথিত নির্যাতনের ঘটনায় তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হবে বলে তদন্তের সঙ্গে পরিচিত একাধিক ব্যক্তি জানিয়েছেন। বৃহস্পতিবারই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।তদন্তের বিষয়ে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন, নতুন অভিযোগগুলো মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকাকালে দেশটির কারাগারে এক ডজনেরও বেশি মার্কিন নাগরিককে...