ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা পূর্বপাড়ায় কাচ্চা দিঘির পাড়ঘেঁষা একটি সড়ক ২২ বছরেও সংস্কার হয়নি। কুন্ডা-কাহেতুরা-ভলাকুট সড়কটি পাকা হলেও পুরনো এ সড়কের প্রায় ১ হাজার ২০০ ফুট অংশ এখনো কাঁচা ও বেহাল। এর মধ্যে প্রায় ৭০০ ফুট দিঘির পানিতে বিলীন হয়ে গেছে। ফলে চলাচল, কৃষিপণ্য পরিবহনসহ নানা কাজে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানালেন, কাহেতুরা পূর্বপাড়ার আবু সালেক মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয় মাদ্রাসা পর্যন্ত প্রায় ৭০০ ফুট সড়ক কাচ্চা দিঘিতে বিলী...