সভ্যতার যে জঠর থেকে সাম্যের বাণী উচ্চারিত
হয়েছিল একদিন; আজ সেই আঁতুড়ঘর থেকেই ভেসে আসছে পৃথিবীর হাজার বছরের সেই বিষাক্ত হুংকার—
জাতবিদ্বেষ, নারীহিংসা! বহু সাংস্কৃতিক সমাজ ও সমান অধিকারের উদাহরণ হিসেবে পরিচিত
ব্রিটেনেই কি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বর্ণবাদ ও নারীবিদ্বেষ? এমনই উদ্বেগ প্রকাশ
করেছেন যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়কমন্ত্রী ব্রিজেট ফিলিপসন। তার মতে, কয়েক বছর আগেও
যে ধরনের মন্তব্য ও আচরণ প্রকাশ্যে গ্রহণযোগ্য ছিল না, এখন তা ক্রমেই সমাজের সাধারণ
বাস্তবতায় পরিণত হচ্ছে। টেলিগ্রাফ, গার্...